বাংলাদেশ সরকার ২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (০৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এ প্রজ্ঞাপন জারি করে।
গত বছরের ১৮ ডিসেম্বর, আইনি লড়াইয়ের মাধ্যমে ২৭তম বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৩ মে আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল হয়ে যাবে। এছাড়াও, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার জন্য তাদের নিয়োগের কার্যকর তারিখ হবে প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের জারি তারিখ। তবে, এই নিয়োগের ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
অনলাইন ডেক্স 























