ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করলেন কৃষি কর্মকর্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল, শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কৃষি কর্মকর্তা জামিলের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যে মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করা হয়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটি অতিরিক্ত তোষামোদ হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে মোহাম্মদ শওকত জামিল বলেন, ‘এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।’ তিনি আরও জানান, ‘বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত “স্যার” শব্দটি বেশি এসেছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা, চারজন আহত

সিলেটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন করলেন কৃষি কর্মকর্তা

আপলোড সময় : ১২:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬