প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সবার। তিনি শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ নয়, বরং ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী সব হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং বিচারের নামে অবিচার যাতে না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার এবং জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চান না। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করা।
সম্মেলনে প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনলাইন ডেক্স 





















