ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে বিদেশি নারীদের ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার, তদন্ত চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২২৯ Time View

পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আত্মীয় বলে জানা গেছে।

শুক্রবার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মুহাম্মদ রাজা দার, হাসান রাজা, সিকান্দার খান এবং সাজিদ আলী। তাদেরকে লাহোরের একটি আদালতে হাজির করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার লাহোর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলায় আরো একজন সন্দেহভাজন পলাতক রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত মুহাম্মদ রাজা দার উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আত্মীয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী দুই নারী হলেন একজন নেদারল্যান্ডসের এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। তারা ২০২৫ সালের অক্টোবর মাসে রাজা দারের সঙ্গে পরিচিত হন এবং পরে ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে পাকিস্তানে আসেন। অভিযোগ রয়েছে, লাহোরে পৌঁছানোর পর তাদেরকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং মুক্তিপণের দাবিও করা হয়।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। দুই ভুক্তভোগী নারী প্রধান অভিযুক্ত হিসেবে রাজা দারকে শনাক্ত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

লাহোরে বিদেশি নারীদের ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার, তদন্ত চলছে

আপলোড সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬