ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে তৈরি ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষায় আটক ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। তারা এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি করেন।

পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব বিষয়টি সন্দেহ হলে কুমিল্লা বোর্ডের পরীক্ষা উপ-কন্ট্রোলারকে অবগত করেন। যাচাইয়ের পর বোর্ড কর্তৃপক্ষ জানান, ওই পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুয়া।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির কেন্দ্রে উপস্থিত হন। অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাসফিয়া ও ইনজামামুলকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে আটক হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই জোটের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে তৈরি ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষায় আটক ২

আপলোড সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬