ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০১ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে শনিবার (৪ জুলাই) তেহরানে লাখো মানুষের সমাগম ঘটে। রাজধানীর ইমাম খোমেনি মোসাল্লা ও আশপাশের এলাকায় ভোর থেকেই শোকাহত মানুষের ঢল নামে, যা দেশটির গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও মানুষ তেহরানে এসেছেন।

জনসমাগম সহজ করতে শুক্রবার থেকে তেহরান মেট্রো ২৪ ঘণ্টা বিনামূল্যে চালু রাখা হয়েছে, যা আগামী ৭ জুলাই রাত ১টা পর্যন্ত চলবে।

খামেনির সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি অনুষ্ঠানে বক্তব্যে বলেন, খামেনি ও চার হাজারের বেশি ইরানির মৃত্যু দেশটির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করবে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির শোকানুষ্ঠান প্রায় এক সপ্তাহ চলবে। ৭ জুলাই ইরাকেও স্মরণানুষ্ঠান হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিফার সিদ্ধান্তে অপরিবর্তিত ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়সূচি

তেহরানে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম

আপলোড সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬