কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় বৃহস্পতিবার (২ জুলাই) একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। বড় ভাই মিজানুর রহমান ও মেজো ভাই মুজিবুর রহমানের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে মেজো ভাই মুজিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হন এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মুজিবুর রহমানের মৃত্যুতে পরিবার শোকাহত ছিল, কিন্তু ঠিক কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালেই মিজানুর রহমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা রায়হান শরিফ বলেন, “একই দিনে একটি পরিবারের দুই সহোদরকে হারানো আমাদের এলাকায় অত্যন্ত বিরল ঘটনা।” চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই সহোদরের স্বাভাবিক মৃত্যু হয়েছে।”
অনলাইন ডেক্স 





















