ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার আবেদন জানালেন রাষ্ট্রদূত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বৃহস্পতিবার (২ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রদানের সহযোগিতা কামনা করেন। এই সাক্ষাৎ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা ইস্যুকরণ সহজতর করার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সমর্থন জানিয়ে আসছে এবং এ নীতিগত সমর্থন অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তিনি অন-অ্যারাইভাল ভিসা প্রদানের জন্য বিশেষ সহযোগিতা চান। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে সহযোগিতা করার নির্দেশনা দেন এবং রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি প্রেরণের অনুরোধ করেন।

মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়ে সতর্কতা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র। তিনি জানান, অপপ্রচার ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তুর্কি বিশ্বের সিভিল সোসাইটির জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার আবেদন জানালেন রাষ্ট্রদূত

আপলোড সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬