শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে আইন তৈরি করবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।” তিনি আরও জানান, যদি শিক্ষকেরা নির্বাচনে যেতে চান, তাহলে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি।” অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ইউনেস্কো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















