ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে আইন তৈরি করবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।” তিনি আরও জানান, যদি শিক্ষকেরা নির্বাচনে যেতে চান, তাহলে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি।” অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ইউনেস্কো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এসএসসির পর ভর্তি না হওয়া শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ না করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬