জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। ১ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশের পাশাপাশি সারাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও জেলা শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা উৎসব ও পথ নাটকও আয়োজন করা হবে। ২২ জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।
২৪ ও ২৫ জুলাই সারাদেশে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে। সবশেষে, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনলাইন ডেক্স 




















