ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড. এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ায় ‘ট্যাব’ এর অভিনন্দন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৪ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. আ ন ম এহসানুল হক মিলনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব)।

সংগঠনের চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ মতিউর রহমান গাজ্জালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।  

অভিনন্দন বার্তায় শিক্ষামন্ত্রী নিয়োগের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।  

ড. আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, বিগত মেয়াদে নকল প্রতিরোধ ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ড. মিলন যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত তাকে দেশের প্রতিটি ঘরে এক “জীবন্ত কিংবদন্তী” হিসেবে অভিহিত করা হয়।

সবশেষে, টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব) মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ দিন ধরে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

ড. এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী নিযুক্ত হওয়ায় ‘ট্যাব’ এর অভিনন্দন

আপলোড সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬