ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ওসি ও ডিআইজি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন (৩৫)। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের আবু তাহের খানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন।

সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট গত ৪ নভেম্বর ২০২৫ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে ব্যবসায়ী খুরশীদ জাহান হোয়াটসঅ্যাপে এক কল পান। কলদাতা নিজেকে ‘ওসি মহসিন’ পরিচয়ে জানান, এক অর্থপাচার মামলায় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হয়েছে এবং তাকে আসামি করা হবে বলে ভয় দেখানো হয়। পরে প্রতারকরা তাকে ব্র্যাক ব্যাংকের একাধিক একাউন্টে তিন দফায় মোট ১৫ লাখ টাকা পাঠাতে বাধ্য করে।

পরবর্তীতে চক্রটি ‘ডিআইজি’ পরিচয়ে আরও ২ লাখ টাকা দাবি করলে খুরশীদ জাহান প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ধানমন্ডি থানায় মামলা (নং-১৬, তারিখ ২৮ আগস্ট ২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) দায়ের করেন।

মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় তারা তদন্তভার গ্রহণ করে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চক্রের কার্যক্রম শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সিআইডি জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বক্তব্য: খালেদা জিয়ার সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে

ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

আপলোড সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫