ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ৩ সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন যে সব শিক্ষার্থী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

নতুন ৩ সরকারি মেডিকেলে — দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঠদান শুরু করতে যাচ্ছে। রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী ও ঠাকুরগাঁও নতুন এই মেডিকেল কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা থেকে আরও জানা গেছে, গত ২২ নভেম্বর (রবিবার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

একইভাবে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের জন্য মেডিকেল শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

নতুন মেডিকেল কলেজগুলোর কার্যক্রম শুরু হলে, দেশের স্বাস্থ্যসেবা খাতে আরও দক্ষ চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের জন্য এ নতুন সুযোগগুলো নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়মিতভাবে কলেজগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। আশা করা হচ্ছে, আগামী শিক্ষাবর্ষে এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এদিকে, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন যে সব শিক্ষার্থী

আপলোড সময় : ১২:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬