ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ১০টার পর বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

রাত ১০টার পর বন্ধ — রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সার্বিক নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (মেইন গেট) ও চারুকলা গেট বন্ধ থাকবে। এ সময়ের পর এসব গেট দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য কাজলা গেট, বিনোদপুর গেট ও স্টেশন বাজার গেট খোলা থাকবে। এ ছাড়া অফিস চলাকালীন কর্মদিবসে বিকেল ৫টার পর এবং সরকারি ছুটির দিনগুলোতে সারাদিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত সব যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা নির্ধারিত স্টিকার সংযুক্ত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থানকালে সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্ভার পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নতুন এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

রাত ১০টার পর বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

আপলোড সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬