ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক অবরোধের চেষ্টা, হাইওয়ে পুলিশের ধাওয়ায় পালালো ছাত্রলীগের নেতাকর্মীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ঝিনাইদহে সড়ক অবরোধের চেষ্টা — ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয়দের দাবি, তারা নামাজের সময় সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলের বহর নিয়ে এসে তারা প্রধান সড়কে অবস্থান নেয় এবং সরকারবিরোধী স্লোগান দেয়। হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে আসলে বিক্ষোভকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি, জুমার নামাজের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে স্লোগান দিয়ে মিছিল করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। পরে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে তারা।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশ গাড়ির দিকে এগিয়ে গিয়ে ‘মাইর হবে, মাইর হবে’ বলে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন হৈচৈ শুরু করলে একটি মোটরসাইকেল (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) ফেলে পালিয়ে যায়। এই মোটরসাইকেলটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পরে বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গার দিকে চলে যায়।

সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজের সময় মানুষ ব্যস্ত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। নামাজ শেষে লোকমুখে তারা এ খবর জানতে পারেন।

এদিকে, খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার এসআই রোকনুজ্জামান জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

ঝিনাইদহে সড়ক অবরোধের চেষ্টা, হাইওয়ে পুলিশের ধাওয়ায় পালালো ছাত্রলীগের নেতাকর্মীরা

আপলোড সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬