ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে ২১৩টি নাশকতার ঘটনা: পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ সময় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অপারেশন্স শাখার ‘নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতা সংক্রান্ত তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি নিয়ে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং পরিবহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।

পুলিশের স্থাপনায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে চার জনকে।

গ্রামীণ ব্যাংকও সাম্প্রতিক নাশকতার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির স্থাপনায় ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতরের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকে নাশকতার মোট ৩৪টি ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই, তবে আটটি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেফতার করা হয়েছে আট জনকে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে এ ধরনের দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।

পুলিশ সদর দফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নাশকতার ঘটনা পরিবহনে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশের স্থাপনা ও গাড়ি, আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং জুলাই স্মৃতিস্তম্ভও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লামায় নতুন ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে ২১৩টি নাশকতার ঘটনা: পুলিশ

আপলোড সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬