ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনভিডিয়ার শেয়ারের দরপতনে ভারতের ১৩টি মিউচুয়াল ফান্ডের চাপ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

এনভিডিয়ার শেয়ারের দরপতনে ভারতের — ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দরপতনে চাপে পড়েছে ভারতের ১৩টি মিউচুয়াল ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। এসব তহবিলের এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগের পরিমাণ ০.৬৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১২.১২ শতাংশ পর্যন্ত রয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, এনভিডিয়ার শেয়ারে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে মিরায়ে অ্যাসেট এসঅ্যান্ডপি ৫০০ টপ ৫০ ইটিএফের। এই তহবিলটির মোট সম্পদের ১২.১২ শতাংশ এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরায়ে অ্যাসেট এনওয়াইএসই ফ্যাং প্লাস ইটিএফ, যার বিনিয়োগের পরিমাণ ১০.০২ শতাংশ।

এছাড়া, মতিলাল অসওয়াল ন্যাসডাক ১০০ ইটিএফ ও আইসিআইসিআই প্রুডেনশিয়াল ন্যাসডাক ১০০ ইনডেক্স ফান্ড—দুই তহবিলের মোট সম্পদের ৮.০২ শতাংশ করে এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ রয়েছে।

আন্তর্জাতিক সূচকভিত্তিক তহবিলের বাইরেও ভারতের কয়েকটি মিউচুয়াল ফান্ড এনভিডিয়ায় বিনিয়োগ করেছে। এর মধ্যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ডের মোট সম্পদের ৪.৯১ শতাংশ এবং এডেলওয়াইজ টেকনোলজি ফান্ডের ৪.৭৪ শতাংশ এনভিডিয়ার শেয়ারে রয়েছে।

আর্থিক বিশ্লেষকদের ধারণা, এনভিডিয়ার শেয়ারের দাম আরও ১০ শতাংশ কমলে যেসব তহবিলের মোট সম্পদের ১২ শতাংশ এই শেয়ারে বিনিয়োগ রয়েছে, সেগুলোর সম্পদমূল্য প্রায় ১.২ শতাংশ কমতে পারে। আর ০.৬ শতাংশ বিনিয়োগ থাকা তহবিলের সম্পদমূল্য কমতে পারে প্রায় ০.০৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১৫৬ ডলারে নেমে এসেছে। গত অক্টোবরে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৪৩ ডলারে উঠেছিল। সেই অবস্থান থেকে দর কমেছে ৩৫ শতাংশের বেশি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

এনভিডিয়ার শেয়ারের দরপতনে ভারতের ১৩টি মিউচুয়াল ফান্ডের চাপ

আপলোড সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬