ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতে সংকট: দেউলিয়ার ঝুঁকিতে অধিকাংশ ব্যাংক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ব্যাংক খাতে সংকট দেউলিয়ার — ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটের কারণে দেশের ব্যাংক খাত গভীর সংকটে পড়েছে। ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় অধিকাংশ ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি, যার বড় অংশ আদায় হওয়ার সম্ভাবনাও কম। আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এ সংকটের অন্যতম কারণ হিসেবে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল ঋণ চলে যাওয়াকে চিহ্নিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে খেলাপি ঋণের হার প্রায় ৩৩ শতাংশ। প্রতিবেশী ভারতে এ হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। শুধু খেলাপি ঋণ নয়, ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, যা ব্যাংক খাতের সামগ্রিক আর্থিক সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।

একসময় বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতির ‘সুপারস্টার’ হিসেবে দেখা হতো। স্বাধীনতার পর দারিদ্র্য, দুর্যোগ ও দুর্বল অবকাঠামোর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশটি প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। তবে ব্যাংক খাতের বর্তমান সংকট সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের অনিয়ম ও লুটপাটের চিত্র সামনে আনার উদ্যোগ নেয়। এ বিষয়ে প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের স্বৈরাচারী পদ্ধতির উত্তরাধিকার—আমরা ঠিক এ বিষয়টিই মোকাবিলা করছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে কেন্দ্রীভূত হয়েছে। শেখ হাসিনার শাসনামলে এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার ঘটনা বিশেষভাবে আলোচিত। ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল। গ্রুপটির মালিক সাইফুল আলম মাসুদ সরকারের পতনের পর সিঙ্গাপুরে অবস্থান করছেন। জামায়াতে ইসলামী দাবি করেছে, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে আগের অভিযোগগুলো সাজানো হয়েছিল।

ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ, চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের সরকারের সময়ে ৬ দশমিক ৫ শতাংশ ছিল।

এছাড়া, জ্বালানি সংকট, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষও সংকটের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান। তবে এত সহায়তার পরও ব্যাংক খাতের আর্থিক দুর্বলতা কাটেনি।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারও ব্যাংক খাতের সংকট মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক বিবরণী স্বচ্ছ করার চেষ্টা করছে। যেসব ভালো সম্পদ বা প্রকল্প সাময়িক সমস্যায় পড়েছে, সেগুলোর ঋণ পরিশোধে প্রয়োজনীয় সময় দেওয়া হবে।

তবে ব্যাংক খাতের সংস্কারে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার আমলে ব্যাংক দখল ও ঋণ লুটপাটের অভিযোগের পর নতুন রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীগুলোও ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। ফলে ব্যাংক খাতের সংস্কার কতটা স্বাধীন ও স্বচ্ছভাবে করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এক সাবেক সরকারি কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ‘মৌলিকভাবে বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

ব্যাংক খাতে সংকট: দেউলিয়ার ঝুঁকিতে অধিকাংশ ব্যাংক

আপলোড সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬