ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। তিনি বলেন, এ দেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এদেশের জনগণ আর সহ্য করবে না।

মীর হেলাল বুধবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, রাতের আধারে দু’চারটা পটকা ফুটিয়ে এদেশে ফিরে আসা সম্ভব নয়, রাজনীতি করা তো দূরের কথা।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে বলেও মন্তব্য করেন। মীর হেলাল বলেন, একটি বিশেষ দলের নেতাকর্মীদের উপর কোন হামলা হচ্ছে না, তাদের চুপচাপ থাকা চিন্তার বিষয়।

তিনি আরও বলেন, কোন প্রতিবেশী দেশের তাবেদারী দেশের জনগণ আর কোন দিন মেনে নিবে না। বিএনপি এদেশের জনমানুষের দল বলেও তিনি উল্লেখ করেন। এসময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করেন।

চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি। সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, এড. ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোশররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। তিনি জানান, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিষ্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাস রুখে দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সার্কেল গেমিং এরিনায় ২৫ লাখ টাকার পুরস্কার, পাবজি ও ই-ফুটবল প্রতিযোগিতা

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন সহ্য করবে না: মীর হেলাল

আপলোড সময় : ০৮:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬