এ্যাপেক্স ট্যানারির ৫০তম এজিএমের — পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পূর্বে নির্ধারিত তারিখ ছিল ৩০ ডিসেম্বর, ২০২৬।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, অনিবার্য কারণে এজিএমের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি এ বিষয়ে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য তথ্য ও বিবরণ অপরিবর্তিত রাখার কথা জানিয়েছে।
এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এ পরিবর্তন আনা হয়েছে।
নাভানা সিএনজি লিমিটেডকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে।
এছাড়া, কোম্পানিটির রেটিংয়ের দৃষ্টিভঙ্গি (আউটলুক) ‘স্থিতিশীল’ (স্টেবল) উল্লেখ করা হয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (কিউ৩) অনিরীক্ষিত আর্থিক তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসিতে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহিদ হাসানকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৯৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ সূচক ২৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৭৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ২০৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময় লেনদেনের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ২৫ লাখ ০১ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭২টি, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের।
অনলাইন ডেক্স 






















