ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বীমার দাবি পরিশোধে ব্যর্থ — অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও ব্যাপক অনিয়ম রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করেনি, তাদের জন্য ইতোমধ্যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে আইডিআরএ।

তিনি জানান, অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন স্থানে জমি কিনেছে ও বিনিয়োগ করেছে। এখন এসব জমি বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সম্পদ বিক্রির মাধ্যমে পলিসিহোল্ডারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে আইডিআরএর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য বীমা কোম্পানিগুলোকে তাদের জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতেও বাধ্য করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন করতে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে সরকার জাতীয় সংসদে আইনও আনবে। সংসদ সদস্য তার প্রশ্নে বীমা কোম্পানিগুলোর সঙ্গে বারবার যোগাযোগ করেও সঞ্চিত অর্থ ফেরত পেতে ব্যর্থ হওয়া শত শত গ্রাহকের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, আইডিআরএর মাধ্যমে বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন প্রণয়নের মাধ্যমেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অবকাঠামো ও জ্বালানি খাতে মার্কিন অর্থায়নের সুযোগ পাচ্ছে বাংলাদেশ

বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

আপলোড সময় : ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬