ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার — রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে। ভর্তি পরীক্ষা কমিটি নির্ধারিত সময়ের তুলনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের বিষয়ে উপাচার্য জানান, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য।

ভর্তির যোগ্যতার বিষয়ে উপাচার্য বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৭.৫০।

এদিকে, এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় আগামী ১ জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজিবাজার পাওয়ারের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

আপলোড সময় : ০৫:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬