ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দাপট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে — সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের কাছে নাস্তানাবুদ হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে এবার সেভাবে সুবিধা করতে পারছে না স্বাগতিকরা। তবে স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের কল্যাণে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবু প্রথম সেশন শেষে ৯৮ রানের লিড পেয়েছে ক্যারিবীয়রা।

রোববার (৮ নভেম্বর) মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত রয়েছেন। এর আগে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া ডা সিলভা। কিং করেছেন ৬১ রান, আর ডা সিলভা ৩৬ রান করেছেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ২৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল। দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান নিয়ে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সেই অবস্থান থেকে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জশুয়া ডা সিলভা। ততক্ষণে অবশ্য প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে ৫৫ রানের লিড নিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এক প্রান্তে উইকেট পড়লেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন ব্রেন্ডন কিং। কাভেম হজকে সঙ্গে নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে যোগ হয় ৩৪ রান।

তবে কিংয়ের ইনিংসের ইতি টানেন মেহেদি হাসান মিরাজ। তার বলে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬১ রান করা এই ওপেনার। সামনের পায়ে এগিয়ে বল রক্ষণ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগান তিনি। মধ্যাহ্নবিরতির ঠিক আগে এই উইকেট পাওয়ায় কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এদিকে, সাত উইকেট হারিয়ে ১৮৪ রান। তখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৭২ রানে পিছিয়ে বাংলাদেশ। বড় লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পথে ছিল ক্যারিবীয়রা। তবে তাওহিদ হৃদয় ও তাইজুল ইসলামের দৃঢ়তায় পাল্টে যায় ম্যাচের চিত্র। অষ্টম উইকেটে দুজনের ১১৭ রানের জুটির পর নবম উইকেটেও তাসকিন আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত তাঁর অপরাজিত দ্বিশতকে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দাপট

আপলোড সময় : ০১:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬