ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ নভেম্বর থেকে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২২৮ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। পরদিন রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর শিক্ষার্থীদের নিজ বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পুনঃনিরীক্ষণের ফল জানাতে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শনের পর এক বা একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণের জন্য বিষয়প্রতি ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে অর্থ প্রদান করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে। আবেদন সফলভাবে সম্পন্ন করতে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, একবার আবেদন জমা দেয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়গুলোতে ভুল থাকলে তা সংশোধন করা যাবে। একবার ফি জমা হলে আবেদনকৃত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং ফি ফেরত পাওয়া যাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহসিফ হত্যা মামলায় দীপের রিমান্ড: পুলিশ তদন্তে অগ্রগতি দাবি করছে

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ নভেম্বর থেকে

আপলোড সময় : ০৯:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬