ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে ক্রীড়া প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ছয় দিনব্যাপী ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দল (জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে রেকর্ডসংখ্যক ৬১৬ জন শাটলার অংশ নিয়েছেন, তাদের মধ্যে ৫৩৫ জন পুরুষ এবং ৮১ জন নারী খেলোয়াড়। প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইক রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এত বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ দেশের ইতিহাসে এক ইতিবাচক মাইলফলক। তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি জেলার আনাচে-কানাচে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলা ছড়িয়ে দেওয়া। এজন্য ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিটি জেলায় আলাদা কমিটি গঠন করে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের মাটিতে কমপক্ষে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং খেলোয়াড়দের বিদেশে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমানসহ অন্যান্যরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন

ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬