ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা, শাহজাহান মিয়া এবং আজাদ মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সুজন, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও ইমন মিয়া। মামলায় সঞ্জিত ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, রফিকুল ইসলাম ফারুক ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে হাঁটতে বের হলে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় একদল সন্ত্রাসী তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে মামলার বাদী লাভলু মিয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। পরে সিআইডি মামলাটির পুনঃতদন্ত করে এবং ২০১৮ সালের ২৯ এপ্রিল আবারও অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করে। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে: মুশফিকুল ফজল আনসারী

টাঙ্গাইলের বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

আপলোড সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬