ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশে দায়িত্ব শেষ করে ঢাকা ছাড়ছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা পেয়েছেন।

বৈঠকে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াও ওয়েনের দায়িত্বকালীন কর্মকাণ্ডকে প্রশংসিত করে বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়েছে।’ তিনি প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে রাষ্ট্রদূতের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের বিষয় ছিল এবং চীন ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং চলতি বছরের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অভিষেক ও বৈভবের বিদেশে পারফরম্যান্স নিয়ে সাবেক ক্রিকেটারের মন্তব্য

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

আপলোড সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬