ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অবস্থার অবনতি, কীটনাশক বিষক্রিয়ার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বিজেপি বিধায়ক রেখা পাত্রের — পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশন সহায়তায় রয়েছেন। রবিবার তাকে সরকারি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল রিপোর্টে তার কীটনাশকজনিত বিষক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

২১ নভেম্বর দুপুর ১টার দিকে রেখা পাত্র নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে এটি খাদ্যে বিষক্রিয়া হিসেবে ধরা হয়েছিল। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির হাতে আসা মেডিকো-লিগাল রিপোর্টে বাড়ির আঙিনায় কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কৃষিতে ব্যবহৃত একটি কীটনাশক খাওয়ার ফলে তার বিষক্রিয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি সাড়া দিচ্ছেন না এবং চোখও খোলেননি।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি বিধায়কের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। তবে, মেডিক্যাল রিপোর্টের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রী জোর দিয়ে বলেন, রেখার ফুড পয়জনিং হয়েছে।

রেখা পাত্রের অসুস্থতার পর পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের সময় রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিরুদ্ধে নারীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে তিনি প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর ফলে তিনি জাতীয় পর্যায়েও নজর কাড়েন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করলেও তিনি নির্বাচনে পরাজিত হন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হয়ে বিধায়ক হন।

সম্প্রতি, দলের জেলা নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন রেখা। তিনি নিজের রাজনৈতিক অবস্থান এবং বিজেপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। তার এই অবস্থান রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

রেখা পাত্রের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন তার সমর্থকরা এবং রাজনৈতিক সহকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে আটক ১৯ বছর বয়সী যুবক

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অবস্থার অবনতি, কীটনাশক বিষক্রিয়ার অভিযোগ

আপলোড সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬