ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির।

জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নতুন সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

আপলোড সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬