ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, আহতের খবর নেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং বিস্ফোরণের কারণ শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। শব্দ হলেও আলামত পাচ্ছি না।’

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, আহতের খবর নেই

আপলোড সময় : ১২:৪০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬