আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীর একাত্তরে ভূমিকা সঠিক ছিল না, এমন অবস্থান তারা মেনে নিয়েছেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত। তিনি আব্দুর রাজ্জাককে আইন অঙ্গনে এখনও প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করেন।
এছাড়া, জামায়াতের আইনজীবীদের অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে সমালোচনা করেন আইনমন্ত্রী। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী জামায়াতের ভিতরে রিফর্মেশন প্রয়োজন বলে মন্তব্য করেছেন।
অনলাইন ডেক্স 























