ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় অনিয়ম, মিথ্যা প্রচারণা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে বেশি ফি নেওয়া, চিকিৎসকের নামে মিথ্যা প্রচারণা এবং সরকারি আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

জরিমানার মধ্যে বাগুর মা মনি মেডিকেল হাসপাতাল ও চান্দিনা মেডিনোভা হাসপাতালকে ২০ হাজার টাকা করে, দেবিদ্বার মনোয়ারা হাসপাতালকে ৯০ হাজার, দেবিদ্বার মেডিক্যাল সেন্টারকে ৪০ হাজার, আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার, মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার, আলিফ ডিজিটাল ডায়াগনস্টিককে ৪০ হাজার, গোমতী ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, দেবিদ্বার মেডিনোভা হাসপাতালকে ৫ হাজার, এ্যাপোলো হাসপাতালকে ৮০ হাজার এবং মেডিকমপ্লেক্স হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে কয়লা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৪ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে।

অভিযানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউসার মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১২:৩০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬