ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় রেলওয়ের দুই স্টাফকে মারধরের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন, তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান সাড়া দিচ্ছে না।

যুবদল নেতা সানি সোমবার সকালে বুকিং ক্লার্ক কাউসার হোসেনকে ফোন করে তার পরিচিত এক ব্যক্তিকে দুটি টিকেট দেওয়ার কথা বলেন। পরে কাউসার স্টাফ রুম থেকে টিকিট কাউন্টারে আসার পথে অজ্ঞাত কয়েকজন ব্ল্যাকার তাকে মারধর ও হেনস্তা করে।

এরপর যুবদল নেতা সানি রেলওয়ে স্টেশনে এসে ক্ষুব্ধ হয়ে কাউন্টারে থাকা বুকিং সহকারী ও ম্যানেজারকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার পর কাউন্টারের লোকজন নিরাপত্তহীনতায় কার্যক্রম বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর কার্যক্রম ফের শুরু হয়, যার ফলে যাত্রীরা টিকেটের জন্য দুর্ভোগে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীরা ফাঁড়িতে এসেছেন। লিখিত অভিযোগ অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, নাজমুল হুদা সানি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে মারধর করেননি এবং অভিযোগটি ভিত্তিহীন। তিনি দাবি করেন, কাউন্টারের লোকজন অতিরিক্ত দামে কালোবাজারিদের কাছে টিকেট বিক্রি করছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রধান শিক্ষকের ছুটি নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় রেলওয়ের দুই স্টাফকে মারধরের অভিযোগ

আপলোড সময় : ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬