ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৯ Time View

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সোলার পাওয়ার প্ল্যান্ট ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার কার্যক্রম দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

সম্প্রতি হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

মন্ত্রী ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্যের ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে তিনি এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদন কার্যক্রমসহ অন্যান্য উৎপাদনপ্রক্রিয়া পরিদর্শন করেন।

এছাড়া, তিনি দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টও পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানি কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

মন্ত্রী বলেন, ওয়ালটন খুচরা যন্ত্রাংশ থেকে সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটনের পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত এবং দাম সাশ্রয়ী। তিনি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

আপলোড সময় : ০৩:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬