ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে যুবদল কর্মীকে অপহরণের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে চাঁদা না দেওয়ার কারণে আব্দুল কুদ্দুস চৌধুরী নামের এক যুবদল কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বালুয়া চৌমুহনী বাজারে তার নিজস্ব দোকান থেকে তাকে তুলে নেওয়া হয়। অপহরণকারীরা পরে তাকে মারধর করে সঙ্গে থাকা এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুদ্দুস এসব অভিযোগ করেন। তিনি জানান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার কারণে তাকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী বলেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের শাস্তির দাবি করেন। তিনি জানান, অপহরণকারীরা তার কাছ থেকে জোর করে নেওয়া স্ট্যাম্পগুলোও উদ্ধারের দাবি করেছেন।

অভিযুক্ত ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হক বলেন, কুদ্দুসের সঙ্গে তাদের মাঝে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। তবে অপহরণ ও টাকা ছিনতাইয়ের বিষয়টি তিনি জানেন না।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল দাস জানান, অভিযোগটি তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

ফেনীতে যুবদল কর্মীকে অপহরণের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

আপলোড সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬