ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ' প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বিদেশে পলাতক আসামিদের শনাক্ত, গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক কার্যক্রমে সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ আরিফ সরকারকে ৬ মে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং মোবারক মণ্ডলকে ২৭ মে কাতার থেকে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লার তনু হত্যা মামলার পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে শনাক্তকরণের জন্য বাংলাদেশ পুলিশের এনসিবি ও ইন্টারপোলের উদ্যোগে পৃথক রেড নোটিশ জারি করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে না। তিনি উল্লেখ করেন, সরকার আইনের শাসন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, গুম প্রতিরোধ ও মানবাধিকারসংক্রান্ত আইন নিয়ে বিরোধীদলের বক্তব্যের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে বিরোধীদল আপত্তি ও সংশোধনী দিতে পারতেন, কিন্তু তারা ওয়াকআউট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপলোড সময় : ১২:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬