ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর নির্দেশে পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের অনুমোদনহীন বসতি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষাপটে, যাতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধ করা যায়। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে উচ্ছেদের নির্দেশ দেয়া বসতিগুলো ইসরায়েলি সরকারের অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছিল। নেতানিয়াহুর নির্দেশের আওতায় পশ্চিম তীরের প্রায় ১০০টি অনুমোদনহীন বসতি রয়েছে। এসব বসতিতে সাধারণত ছোট ছোট ঘর বা ক্যারাভান থাকে এবং সেখানে অল্পসংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন।

ইসরায়েলি সরকার বিভিন্ন সময়ে কিছু স্থাপনা উচ্ছেদ করেছে, তবে কিছু অনুমোদনহীন বসতিকে অতীতে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে। এদিকে, পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারকে নিরাপদে নিজেদের বাড়ি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে বলে রোববার ইসরায়েলের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ মনে করে। তাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা একটি দখলকৃত এলাকা। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর দখলকৃত নয়, বরং এ অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে।

যুক্তরাষ্ট্রের চাপের কারণে নেতানিয়াহু অনুমোদনহীন এসব বসতি সরানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এর আগে, মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংস বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেন এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

নেতানিয়াহুর নির্দেশে পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদ

আপলোড সময় : ১২:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬