ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্রের মনোযোগ: ক্রিস রাইট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নাও হতে পারে। এ অবস্থায় তেহরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের দিকে মনোযোগ থাকবে বলে মন্তব্য করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

রোববার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাইট বলেন, ইরানের পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর চুক্তি হতে পারে, তবে তা এখনই নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ইরানের নেতৃত্বে মৌলিক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন এবং চুক্তি নাও হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।

রাইট বলেন, চুক্তি ছাড়া ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ঠেকানোর জন্য তাদের সক্ষমতা ধ্বংসের অভিযান চালিয়ে যেতে হবে। তিনি জানান, ইরান বড় ধরনের অবকাঠামো গড়ে তুলেছিল যা থেকে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করছে, তবে বর্তমানে নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই।

এছাড়া, বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে রাইট বলেন, বর্তমানে প্রতিদিন ৯০ লাখ ব্যারেলের বেশি তেল হরমুজ প্রণালি দিয়ে যাচ্ছে, যা সর্বোচ্চ গড়।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। ইরান দুটি মার্কিন নৌযানকে লক্ষ্য করার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে যুক্তরাষ্ট্রের মনোযোগ: ক্রিস রাইট

আপলোড সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬