ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে নতুন ১০ স্থায়ী কমিটি গঠন, বিরোধী দলের সভাপতি পদে নেই কেউ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৭ Time View

জাতীয় সংসদে নতুন ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোর সভাপতির পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) চিফ হুইপ নূরুল ইসলাম মনি ১০টি কমিটি গঠনের প্রস্তাব দেন, যা পরে কণ্ঠভোটে পাস হয়। এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।

বিরোধী দলের অধিকাংশ সদস্য প্রতিবাদ হিসেবে আসন ছেড়ে সংসদ কক্ষ ত্যাগ করেন, তবে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেননি তারা। জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

নতুন গঠিত ১০টি কমিটি সহ মোট ৩৬টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সরকারি হিসাব কমিটির সভাপতি পদে বিরোধী দলের সদস্য রাখা হয়েছে।

নতুন কমিটিগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

সংসদে নতুন ১০ স্থায়ী কমিটি গঠন, বিরোধী দলের সভাপতি পদে নেই কেউ

আপলোড সময় : ০১:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬