ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত আরও দুই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৪ Time View

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে নুরুল হক নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী পরিবার এ তথ্য জানায়। মৃত শিশু নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক আহমেদের ছেলে। আহতদের মধ্যে ফাতেমা (১১) ও তাসমিন (০৩) রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল শিশুদের ওপর আক্রমণ করে। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।

আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশু তাসমিন চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বলেন, ‘ভিমরুলের কামড়ে শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত আরও দুই

আপলোড সময় : ১২:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬