ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় এনসিপি নেতাকে কুপিয়ে জখম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনকে রামদা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতুরী চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দেলোয়ারের সহকর্মী মো. জুলফিকার জানান, দুর্বৃত্তরা কোনো কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘তার পেছনে ঘাড়ে বেশি জখম হয়েছে, উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি, তার শারীরিক অবস্থা খুব খারাপ।’

দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, চাতরী চৌমহনী বাজারে ব্যবসায়ীদের কিছু বিষয় নিয়ে সকাল থেকে উত্তেজনা চলছে। তিনি দাবি করেন, বিএনপির কিছু সন্ত্রাসী কোনো কারণ ছাড়া দেলওয়ার হোসেনকে কুপিয়ে জখম করেছে এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘এনসিপি নেতার ওপর হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।’ তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় এনসিপি নেতাকে কুপিয়ে জখম

আপলোড সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬