রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। প্রশাসক হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া, মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রশাসক বলেন, বিকেল চারটার পর থেকে হকাররা সেখানে বসতে পারবেন, তবে সপ্তাহে সাতদিন তাদেরকে সব জায়গায় বসতে দেওয়া হবে না।
আব্দুস সালাম বলেন, নিয়ম অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির চলমান থাকার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি জানান, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে এবং ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সতর্ক করেন।
অনলাইন ডেক্স 























