ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহত জেলেরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে একদল জেলে গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে পৌঁছালে প্রবল ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযানে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান মেলেনি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ট্রলারে থাকা অধিকাংশ জেলে নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সহায়তায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

কক্সবাজারে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

আপলোড সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬