ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৮, আহত ১৪২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর।

কারমানপুর জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।

রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি, সমুদ্রের মাইন বহনে সক্ষম রকেট মোতায়েনের প্রস্তুতি দেখতে পাওয়ার পর ইরানের দুটি রকেট উৎক্ষেপণকারী ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। মঙ্গলবার রাতে ইরানের ভেতরে আইআরজিসির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত ২০২৬ সালের ১৮ জুনের একটি সমঝোতা স্মারক ভেঙে পড়ার পর নতুন করে তীব্র হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৮, আহত ১৪২

আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬