ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সীমান্তে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৪০ Time View

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সর্বশেষ সোমবার (৩১ আগস্ট) সকালে জব্দ হওয়া সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবির পাথরেরচর বিওপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, জব্দ করা সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সীমান্তে দেশের সম্পদ রক্ষায় ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান ব্যাংক পেল সিআইবি ডাটাবেইজ ব্যবহারের সুযোগ

জামালপুর সীমান্তে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ

আপলোড সময় : ০৩:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬