হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বহাল রয়েছে।
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী জানান, একই সময়ে রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামাদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা প্রতিবাদ ও আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের ফলে সরকার কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নাচ-গানসহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে, যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আরও উল্লেখ করেন, মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
অনলাইন ডেক্স 
























