ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিমানবন্দরে বিসিকের সেলস সেন্টার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শনিবার (২২ আগস্ট) সকাল ১১:৩০ ঘটিকায় এটি উদ্বোধন করা হয়।

বাণিজ্য মন্ত্রী আজ এক দিনের সংক্ষিপ্ত সফরে সকালে সিলেট আসেন। বিমানবন্দরে পৌঁছে প্রথমেই তিনি বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধনের ফলে বিমানবন্দরের এই বিসিক সেন্টারে সিলেটে উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে। দেশী এবং বিদেশী মানুষের কাছে দেশী পণ্যের প্রচার ও প্রসার বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনের পর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসে সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসএমপি’র পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। মতবিনিময় শেষে তিনি প্রস্তাবিত বিসিক-৩ এর জায়গা পরিদর্শন করেন। বিকাল ৪:৩০ মিনিটে তিনি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

সিলেট বিমানবন্দরে বিসিকের সেলস সেন্টার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ০১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬