জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলছে। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে এবং জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেন, সরকার সারা দেশে দলীয়করণ করছে এবং রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে।
তিনি উল্লেখ করেন, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না থাকায় গণতন্ত্রের পক্ষে বর্তমান সরকারের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতে পারতো যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো এবং ভোট দেওয়ার স্বাধীনতা থাকতো।
এনসিপি আহ্বায়ক বলেন, সরকার কোনো সংস্কার না করলেও তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে যাতে নির্বাচনটি প্রতিযোগিতামূলক হয় এবং জনগণকে সচেতন করা যায়। তিনি জানান, তাদের নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দেওয়া।
অনলাইন ডেক্স 

























