ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন, ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছিল। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। খবর এএফপির।

রোববার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, ইসরায়েল তা গ্রহণ করছে না। তিনি জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি তৈরি হলে তা মোকাবিলা করা অব্যাহত থাকবে। তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে এই পরিকল্পনার সমালোচনা করে আসছিলেন এবং শেষ পর্যন্ত নিজ দলের কট্টর ডানপন্থি মিত্রদের চাপের মুখে প্রকাশ্যে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, ট্রাম্প এই পরিকল্পনাকে গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের ‘হোয়াইট হাউসে সবচেয়ে বড় বন্ধু’ বলে উল্লেখ করলেও জানান, প্রয়োজন হলে তার সঙ্গে মতবিরোধে যেতেও তিনি প্রস্তুত।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রায় সমান অবস্থানে রয়েছেন বা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছেন।

এদিকে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের মধ্যেও গাজা পরিকল্পনাটি খুব বেশি জনপ্রিয় নয়। তার সরকারের কট্টর ডানপন্থি নেতারাও পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার জন্য চাপ দিয়ে আসছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য: খাতা পুনঃনিরীক্ষণের আইন সংশোধন

নেতানিয়াহু গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন, ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট

আপলোড সময় : ১২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬